বিজেপির বীরভূম কেন্দ্রের মনোনয়ন অসম্পূর্ণ দাবি করে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। জটিলতা আন্দাজ করেই বিজেপির পক্ষে বীরভূম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্যও। তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরের নাম জড়ায় শীতলকুচিতে ভোটের লাইনে নিরীহ ভোটারদের উপর গুলি চালনার ঘটনায়।
তার বিরুদ্ধে ভিজিল্যান্স শুরু হয় একাধিক অভিযোগে।
ভোটের মুখে দেবাশিস পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবির বীরভূমে প্রার্থীও করে তাকে। কিন্তু তাও হলো না শেষ রক্ষা। ভিজিল্যান্স ক্লিয়ার না হওয়ায় কমিশন বাতিল করলো তাঁর মনোনয়ন। বড়সর ধাক্কার সম্মুখীন হলো গেরুয়া শিবির।
কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বিজেপি প্রার্থীর ভিজিল্যান্স ক্লিয়ার না থাকার বিষয়ে বলেছিলেন। বিজেপি নিজেও বুঝেছিল তাদের এই প্রার্থী নিয়ে বেগ পেতে হবে। সেই কারণেই বৃহস্পতিবার আসানসোলের বাসিন্দা বিজেপি কর্মী দেবতনু ভট্টাচার্যকে দিয়ে মনোনয়ন জমা করানো হয়। আর শুক্রবারই দেবাশিসের প্রার্থীপদ বাতিল হল।







