তাহলে শরিয়া আইন মেনে চলবে? দ্বিতীয় দফা ভোটের মাঝেই এবার এভাবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কটাক্ষ করলেন রাহুল গান্ধীকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস নেতারা সারা ভারতে শরিয়া আইন প্রয়োগ করতে চাইছেন। শুধু তাই নয়, কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে ধর্মীয় ব্যক্তিগত আইন বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেন, “আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, ধর্মের ভিত্তিতে দেশের আইন তৈরি করা যায় না।”
আমিত শাহ ভোটাধিকারিকদের অনুসরণ করে বলেন, ভোটাররা এমন একটি দলকে সমর্থন করুন যে দল নিরাপদ এবং গরীব মানুষদের কল্যান ও দেশের জন্য কাজ করতে পারে।কংগ্রেসের যে ইস্তাহার তা প্রকাশিত হওয়ার পর গণদেবতাদের বিজেপির উপর ঝোঁক আরও প্রবল হয়েছে বলে দাবি করেন শাহ। তিনি বলেন, নিজেদের ইস্তাহার প্রকাশে কংগ্রেস তাদের নিজেদের তুষ্টিকরণের অভ্যেসকে পুনরাবৃত্তি করেছে বলে অভিযোগ করেন।







