শেখ শাহজাহানের কার্যত ছায়াসঙ্গী ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গলায় এখন এক্কেবারে অন্য সুর।
সিবিআই সূত্রে খবর, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার সময়, শেখ শাহজাহানের একটি ফোন থেকে ৩ টি কল করা হয়। আরেকটি ফোন থেকে প্রায় ১৮ টি ফোন কল করা হয়। সেই কল ডিটেলস থেকেই জানা যায় যে, এই দিনই সকাল সাড়ে আটটা নাগাদ সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে।
২ জনের মধ্যে প্রায় দেড় মিনিট কথা হয়। কী কথা হয়েছিল দুজনের ? সেই দিকেই নজর সিবিআইয়ের। সুকুমার মাহাতোর দাবি, সুকুমারও স্বীকার করে নিয়েছেন যে, তিনিই ফোন করেছিলেন। কারণ তিনি যখন দেখেন ভাঙচুর হচ্ছে, অশান্তি হচ্ছে, তখন তিনি জেলা নেতৃত্বকে ফোন করেন। শাহজাহানকে ফোন করে বলেন,’ ভাই মারপিট-ভাঙচুর এগুলি যেন না হয়, দলের থেকে আমাকে বলছে, আপনি দেখুন।
তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বোঝানোর চেষ্টা করছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক? সুকুমার মাহাতোর রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা!







