রাজনীতি

যাদবপুরের পর এবার নাম উঠে আসছে বিশ্বভারতীরও ! র‌্যাগিং অভিযোগে কি সিদ্ধান্ত নিলেন উপাচার্য?

নিজস্ব সংবাদদাতা : ছাড় পেল না বিশ্বভারতীয়ও। যাদবপুরের পর এবার র‌্যাগিং কাণ্ডে জড়ালো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফরাসি বিভাগের এক ছাত্রকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অত্যাচার ও মারধর করে আসছে তারই সহপাঠী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি ইউজিসিকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানালো ছাত্র। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যু চক্রবর্তীর হোস্টেলে পৌঁছান।

বিশ্বভারতীর নিচু বাংলো হোস্টেলের তিন ছাত্রের বিরুদ্ধে উঠলো র‌্যাগিং অভিযোগ। তাদের মধ্যে একজন শুভ সরকার এবং বাকি দুজন হল অঙ্কিত কুমার ও মনিশ কুমার। তারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অত্যাচার ও মারধর করতো ফরাসি ভাষার বিভাগের ছাত্রটির উপর। তাদের সহপাঠীদের দাবি, বহু ছাত্রের সাথেই তারা এরকম অমানবিক অত্যাচার চালিয়ে যেত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, আক্রান্ত ছাত্রটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে সরাসরি ইমেল মারফত ইউজিসিকে নালিশ জানায়। সঙ্গে সঙ্গে ইউজিসির কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘটনা সম্পর্কে জানান দেয়। তড়িঘড়ি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী হোস্টেলে পৌঁছন এবং অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসে ডেকে পাঠান। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ছাত্রটি সরাসরি ইউজিসিকে চিঠি পাঠায়, এমনই কানাঘুষো চলছে অভিভাবকদের মধ্যে।

সোমবার কেন্দ্রীয় অফিসের চলতে থাকে বৈঠক। বৈঠক চলে বিকেল থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত। টানা কয়েক ঘন্টা ধরে দুই অভিযুক্তকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর পূর্বপল্লী গেস্ট হাউসে জিনিসপত্র সমেত তাদের রাখা হয়। মঙ্গলবার সকাল 11 টায় তাদের অভিভাবকদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে উপাচার্যের তরফে। নিচু বাংলো হোস্টেল থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রাখা হবে নাকি তাদের সাসপেন্ড করে দেয়া হবে সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.