অফবিট

কোন রঙের রাখি আপনার ভাইয়ের জীবনকে সমস্যা মুক্ত করবে? বিস্তারিত জানুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী

নিজস্ব সংবাদদাতা : রাখি বন্ধন শুধু বাঙালির উৎসব নয়, জাতপাত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সকলেই এই উৎসব পালন করে। হিন্দু পুরাণ অনুযায়ী, প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। তবে এই বছর রাখি পূর্ণিমায় রয়েছে ভাদ্রের ছায়া।এই দিন দিদি বা বোনেরা একটা পবিত্র সুতো দাদা বা ভাইদের হাতে বেঁধে দেন। তবে এই সুতো নেহাৎই কোনো সরু সরু রশির কুন্ডল নয়। এটা ভাই বা দাদার প্রতি বোন বা দিদির ভালোবাসার বন্ধন। এদিন দিদিরা যেমন ভাইদের হাতে এই রাখি পড়িয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে তেমনি ভাইয়েরাও সব সময় বোনেদের সমস্ত বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতিও দেয়।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বোনেরা যদি ভাইদের রাশি অনুযায়ী রাখি পরান তাহলে তা ভাইদের জন্য শুভ হয়। তাহলে দেখে নেওয়া যাক এই বছর ভাইদের রাশি অনুযায়ী কোন রঙের রাখি পড়ালে আপনার ভাই দীর্ঘায়ু এবং শুভ ভাগ্যের অধিকারী হবে।

মেষ রাশি
যদি আপনার ভাই মেষ রাশির জাতক হন তাহলে তার কলাইয়ে লাল রঙে রাখি বেঁধে দিন। ফলে এই বছর তার জীবন সুখ সমৃদ্ধি ভরে উঠবে।

বৃষ রাশি
আপনার ভাইয়ের রাশি যদি বৃষ হয় তাহলে ওই দিন তার হাতে শ্বেত বর্ণ বা সাদা রঙের রাখি বাঁধুন। এই রং আপনার ভাইয়ের জীবনে আসা বিভিন্ন সমস্যার সমাধান করবে।

মিথুন রাশি
এই রাশির জাতকদের ক্ষেত্রে সবুজ রং শুভ। তাই তাদের হাতে সবুজ রঙে রাখিই বাঁধুন।

কর্কট রাশি
ভাইয়ের রাশি যদি কর্কট হয় তাহলে সাদা বা হলুদ রঙে রাখি বেঁধে দিন। এই রঙের রাখি আপনার ভাইয়ের জীবনে সুখ এনে দেবে।

সিংহ রাশি
এই রাশির জাতকের হাতে লাল বা হলুদ বর্ণের দড়িযুক্ত রাখি বেঁধে দিন। এটি তার জীবনের বিভিন্ন সমস্যা দূর করে সুখ এনে দেবে।

কন্যা রাশি
এই রাশির জাতকদের শুভ রং কমলা। তাই তাদের হাতে কমলা রঙের রাখি বেঁধে দিলে তাদের জীবনে ইতিবাচকতা বজায় থাকবে।

তুলা রাশি
আপনার ভাইয়ের রাশি যদি তুলা হয় তাহলে আপনার ভাইয়ের হাতে অবশ্যই সাদা রঙ যুক্ত রশির রাখি পরান।

বৃশ্চিক রাশি
রাশির জাতকদের হাতে লাল বা গোলাপি রং যুক্ত রাখি পড়ালে তাদের জীবনে ইতিবাচকতা ও ধারাবাহিকতা বজায় থাকবে।

ধনু রাশি
ভাইয়ের রাশি ধনু হলে তাকে সোনালী বা হলুদাভ রঙের রাখি পরান। ব্যবসায়িক মন্দা থেকে রক্ষা করবে।

মকর রাশি
আপনার ভাই যদি মকর রাশির জাতক হয় তাহলে তার জন্য এই বছর নীল রঙের রাখি কিনুন। এই রঙের রাখি আপনার ভাইয়ের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে।

কুম্ভ রাশি
এই বছর ভাইয়ের হাতে নীল রঙের রাখি বাঁধলে তার শারীরিক অবস্থার উন্নতি হবে।

মীন রাশি
এই রাশির জাতকের কব্জিতে হলুদ রঙের রাখি পরান। এই রং আপনার ভাইকে যেমন বিভিন্ন সমস্যার হাত থেকে মোকাবিলা করবে তেমনি তার আর্থিক ও শারীরিক উন্নয়নও ঘটাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.