নিজস্ব সংবাদদাতা : রক্তের রঙ লাল হলেও এই প্রাণীর রক্ত কিন্তু নীল রঙের। সম্পূর্ণ অন্য ধরনের প্রাণীটি, যার শরীরে ১০ টি চোখ রয়েছে। এমনকি ১০টি পা ও রয়েছে। কিন্তু সব থেকে চমকের বিষয় হলো হর্সশু কাঁকড়ার শরীরে রক্ত। আন্তর্জতিক ক্ষেত্রে যার চাহিদা তুঙ্গে রয়েছে। কারণ এই হর্সশু কাকড়ার রক্ত দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়।এমন কি এই প্রাণীর রক্তের মূল্য প্রায় ১০ লাখ টাকার মতো।
তবে এই প্রাণীর রক্তকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়।যা বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে।এমন কি বিপদজনক ব্যাকটেরিয়া চিনতেও এই রক্তের জুড়ি নেই। এই রক্ত দ্বারা অনেক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জানা যায়।
সব থেকে চমকের বিষয় হলো এই হর্সশু কাঁকড়ার রক্ত ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।এই প্রাণীর রক্তের চাহিদা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এত বেশি যে,রক্তের প্রতি লিটার ১০ লাখ টাকায় বিক্রি হয়। সূত্র মারফত জানা যায় যে বছরে প্রায় পাঁচ লাখের বেশি কাঁকড়া মেরে ফেলা হয় তার এই নীল বর্ণের রক্তের জন্য।এর রক্তে থাকা তামা-ভিত্তিক হিমোসায়ানিন, শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে।







