চাকরি

SBI ক্লার্ক পদে বড় নিয়োগ, ১,৫৩৮ শূন্যপদে আবেদন শুরু

ব্যাঙ্কিং ক্ষেত্রে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক পদে মোট ১,৫৩৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ডিগ্রি সম্পূর্ণ করতে পারলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নির্বাচন হবে প্রিলিমিনারি, মেইন এবং স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে। বেতনক্রম ২৪,০৫০ টাকা থেকে ৬৪,৪৮০ টাকা। সাধারণ, EWS ও OBC প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা, অন্যদিকে SC, ST, PwBD ও প্রাক্তন সৈনিকদের জন্য কোনও ফি নেই।

আবেদন করতে হবে SBI Recruitment Portal-এ গিয়ে। সেখানে রেজিস্ট্রেশন করে তথ্য পূরণ, ছবি-স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করে নির্ধারিত ফি জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.