অফবিট

গোটা সেদ্ধ তো শুনেছেন, সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?জানেন কী কী থাকে এই খাবারে?

গোটা ছয়েক সবজি, মটরশুঁটি, কলাইয়ের ডাল, কুল আর শিস পালং। এগুলো স্রেফ সর্ষের তেল, নুন ও সামান্য চিনি দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি শীতের অন্যতম সেরা খাবার ‘গোটা সিদ্ধ’। যাকে আবার কেউ কেউ ‘সিজনে’ও বলে থাকেন। সরস্বতী পুজোর পরেরদিন যা খেয়ে থাকেন গ্রাম বাংলার বাসিন্দারা।

সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে গোটা সেদ্ধ। যা পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে খাওয়া হয়। নিয়ম অনুযায়ী, ওই দিন বাড়িতে রান্না হয় না। আগের দিনের করা রান্না শীতল ষষ্ঠীতে খেতে হয়। যা গরম করে নয়, খেতে হয় ঠান্ডা।

শীতল ষষ্ঠীর নিয়ম অনুযায়ী, এইদিন খেতে হয় গোটা সেদ্ধ ও পান্তা ভাত। গরম খাবার খাওয়া যায় না।সাধারণত পশ্চিমবঙ্গবাসী বা এদেশীয়দের এই রীতি চালু আছে। শীতল ষষ্ঠীতে শিলনোড়ারও পুজো করা হয়ে থাকে অনেক জায়গায়।

গোটা সেদ্ধতে কোনও সবজি খোলা-ছাড়ানো বা কেটে রান্না হয় না। তেল-ঝাল-মশলা নয়, হালকাভাবে রান্না করা উপকরণ। সবজির মধ্যে থাকে আলু, রাঙালু, বেগুন, শিষ পালং শাক, শিম, মটরশুঁটি, সবুজ মুগ কড়াই। মশলা হিসেবে ব্যবহার হয় আদা বাটা, হলুদ গুঁড়ো , লঙ্কা গুঁড়ো, জিরে, পাঁচ ফোঁড়ন, শুকনো লঙ্কা, নুন, চিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.