নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । কাকুর নিউ আলিপুর লিপস এন্ড বাউন্ডস অফিসে তল্লাশি চালায় ইডি ।টানা 18 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি চালিয়ে ইডির হাতে এলো বেশ কিছু নথি। সোমবার লিপস এন্ড বাউন্ডসে রাতভর অভিযান করে পাওয়া গেলো বহু তথ্য। এই সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কাকু এখনো জেল হেফাজতে।
সোমবার সকালে কেন্দ্রীয় আধিকারিকের দল সুজয়কৃষ্ণের সঙ্গে যুক্ত তিনটি সংস্থায় হানা দেয়। বিষ্ণুপুরের একটি প্রকল্প এলাকায়, লি রোডে তার মেয়ে ও জামাইয়ের ফ্ল্যাটে এবং নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে একইসময়ে তল্লাশি শুরু করে তারা। বিষ্ণুপুর ও ফ্ল্যাটের তল্লাশি কাজ শেষ হয়ে গেলেও আলিপুরের অফিসে তল্লাশি চলতে থাকে ভোররাত পর্যন্ত। তিনটি জায়গায়তেই তল্লাশি চলা পর্যন্ত পাহাড়ায় ছিল কেন্দ্রীয় বাহিনী। সেই অফিসেই দীর্ঘসময় ধরে চাকরি করেছেন তিনি, এমনই খবর সূত্রের। তল্লাশি চালিয়ে দেখা গেছে তারই আরেক সংস্থা এসডি এন্টারপ্রাইজের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের বহু টাকা লেনদেন হয়েছে। টাকার পরিমাণ ছিল ৯৫ লক্ষ ১ হাজার টাকা, দাবি ইডির। ২০২০ থেকে ২০২১, মাত্র এক বছরের মধ্যে এত পরিমাণ টাকা আদান-প্রদান হয় এই দুই কোম্পানির মধ্যে।
মঙ্গলবার যখন ইডি আধিকারিকেরা তল্লাশি কাজ শেষ করে বেরিয়ে আসে তখন তাদের হাতে একাধিক ব্যাগ দেখা যায়। অফিস থেকে বহু নথি, লেজার বুক এবং হার্ডডিস্ক উদ্ধার হয়েছে বলে জানা গেছে ইডির তরফে। প্রাপ্ত নথি থেকে যে রহস্যের উন্মোচন হবে এবং দুর্নীতির সঙ্গে জড়িত আরও অনেকের নাম প্রকাশ্যে আসবে বলে প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে।






