রাজনীতিরাজ্য

“খাওয়ার নয়, তারা খাবেন না ,কিন্তু বিক্রেতাকে মারবেন কেন?” গীতা পাঠের মঞ্চে অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুললেন কুনাল ঘোষ

বঙ্গ বিজেপির আয়োজিত রবিবারের গীতাপাঠের সভায় চাঞ্চল্যকর ঘটনা ।‌ গীতা পাঠের আসরে আমিষ খাবার বিক্রি করছে এক ব্যক্তি। এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক বাঁধে। ভিডিওতে দেখা গেছে, আমিষ খাবার বিক্রি করার অপরাধে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় । এছাড়াও কান ধরে উঠবস করানো হয় তাকে। এখানেই শেষ নয় , তার টিনের বাক্সের মধ্যে থাকা সব খাবার ফেলে দেওয়া হয়।

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমিষ খাবার যাঁরা খান না, তাঁদের কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।” গীতাপাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি করছিল এক বিক্রেতা। সেটা দেখতে পেয়ে কয়েকজন তাকে ঘিরে মারধর এমনকি তাকে উঠবসও করানো হয়। তার টিনের বাক্সের মধ্যে থাকা সমস্ত খাবার ফেলে দেয় তারা।

এই ঘটনার বিরোধিতা করে কুনাল ঘোষ আরো বলেন , “বিক্রেতারা জাতি-ধর্ম দেখে বিক্রি করেন না। ওই এলাকায় ছুটির দিনে অনেক লোক হয়। কেউ সেখানে ঝালমুড়ি, কেউ লজেন্স বিক্রি করেন। বিক্রেতারা তো আমিষ-নিরামিষ ধরে বিক্রি করতে অভ্যস্ত নন। রোজ নিজেদের পণ্য নিয়ে বিক্রি করেন। যাদের প্যাটিস খাওয়ার নয়, তারা খাবেন না। কিন্তু বিক্রেতাকে মারবেন কেন? ওই জায়গায় কর্মসংস্থান, আয়ের জায়গা। কেউ কিছু না বুঝে হঠাৎ মারলেন কেন? ব্রিগেডের অনুষ্ঠানে দেখলাম, অনেকে চামড়ার জুতো পরে গীতা হাতে ছবি তুলছেন, তাঁদের কেন কান ধরে ওঠবোস করানো হল না? এই ঘটনার তীব্র নিন্দা করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.