রাজনীতি

বিজেপিতে যোগ রাজন্যার ! ফেসবুক পোস্ট ঘিরে দানা বাঁধছে জল্পনা

এবার সত্যি কি তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে তৃনমূলের ছাত্র রাজ্যপরিষদের নেত্রী রাজন্যা হালদার। সোমবার রাজন্যার আপলোড করা সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরে বিতর্ক বেঁধেছে। আজ সকালে রাজন্যা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে স্বামী বিবেকানন্দের একটি ছবিতে মালা দিতে দেখা যাচ্ছে তাকে । সেই ছবির ক্যাপশনে লেখা ,” আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই।” তার নিচে হ্যাসট্যাগে তিনি লিখেছেন, ” লেটস চেঞ্জ ।”

২০২৩ সালের তৃণমূলের ২১ জুলাই মঞ্চে রাজন্যার বক্তব্যে আলোড়ন পড়ে গিয়েছিল সমাজমধ্যমে। নতুন তারকা যুক্ত হয়েছিল তৃণমূলে এই আবহে চাপা বিতর্ক ছিল রাজনৈতিক মহলে। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সকলের সামনে এনেছিল। তবে একটি শর্ট ফিল্মের মাধ্যমে নতুন বিতর্কের জন্ম নিয়েছিল। আরজিকর কান্ডের পর একটি শর্ট ফিল্ম বিতর্কে তাকে সাসপেন্ড করে তৃনমূল।

এরপর বিতর্কিত ছবি ও ‘ দাদা সংস্কৃতি ‘ নিয়ে প্রান্তিক ও রাজন্যার জুটিকে দলের বিরোধি মুখ হিসেবেই দেখা হচ্ছিল। এরপর বিজেপি নেতা সজল ঘোষ তাকে ফোন করেন । তখন বিজেপিতে যোগদানের কথা উড়িয়ে দেয় রাজন্যা। আজকের পোস্ট করা ওই ছবি ঘিরে তৈরি হচ্ছে জল্পনা। আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন রাজন্যা ও প্রান্তিকের জুটি এমনই গোপণ সূত্রের খবর। তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছাত্রনেতাও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.