রাজ্য

আর জি কর কাণ্ডে নতুন মোর মৃতার দেহে মিলল এক মহিলার ডিএনএ

আর জি কর কাণ্ডে ফের উঠলো চাঞ্চল্যকর তথ্য, নির্যাতিতার দেহে মিললো এক মহিলার জেনো টাইপ। সিএফএসএল (কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি)-এর এই ফরেন্সিক রিপোর্ট প্রকাশে মিলল তদন্তের নতুন সূত্র।
সিএফএসএলের রিপোর্ট অনুসারে, নির্যাতিতার যোনিদ্বার থেকে সংগৃহীত ডিএনএ-তে D12S391 মার্কারে অন্য এক মহিলার জেনোটাইপের চিহ্ন গেছে, যা ১৬/২২ প্রোফাইলের। এর পাশাপাশি স্তনবৃন্ত ও বৃহৎ অন্ত্রের শেষ ভাগ থেকে পাওয়া ডিএনএ-তে ‘মাল্টিপল অটোজোমাল প্রোফাইল’-এর উপস্থিতি রয়েছে।অর্থাৎ নির্যাতিতার দেহে একাধিক ব্যক্তির ডিএনএ উপস্থিতি রয়েছে। এছাড়াও রিপোর্টে আরও বলা হয়, নির্যাতিতার স্তনবৃন্ত থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে সঞ্জয় রায়ের ডিএনএ মিল পাওয়া গেছে।
এই রিপোর্ট খোলাসার পরই বিভিন্ন প্রশ্ন উঠছে তদন্তে, কীভাবে নির্যাতিতার দেহে অন্য এক মহিলার ডিএনএ চিহ্ন এলো? এই ঘটনায় পিছনে আরও এক বা একাধিক ব্যক্তি জড়িত আছে?
সিএফএসএলের রিপোর্ট বলা হয়েছে, সেমিনার রুমে কোন রকম ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি । এর পরই প্রশ্ন উঠছে, তরুণী চিকিৎসককে কি অন্য কোথাও খুন করে দেহ সেখানে ফেলে দেওয়া হয়েছিল কি না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.