লোকসভা ভোটের আগেই দলবদলের পালা জমে উঠেছে। বাদশংকর এলাকার বেশ কয়েকটি পরিবার এবার তৃণমূল এবং বামফ্রন্ট ছেড়ে যোগদান করল পদ্ম শিবিরে।
যোগদানকারীদের বক্তব্য, তৃনমূল প্রশাসনের বিরূদ্ধে তারা বাধ্য হয়ে যোগদান করেন বিজেপিতে। চলে আসেন পদ্ম শিবিরের পতাকা তলে। কারণ তাদের মতে,প্রধানমন্ত্রী যেভাবে পশ্চিমবাংলা তথা দক্ষিণ দিনাজপুর জেলায় উন্নতি করছেন এবং বালুরঘাটে একাধিক ট্রেন দিয়ে যাচ্ছেন সেইদিক থেকে মোদীর উন্নয়নের কারণে বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদারের পাশে দাঁড়াতে এবং তাঁর হাত শক্ত করতেই তারা বিজেপিতে যোগদান করেন।
যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তপন ব্লকের বিধায়ক মুদ্রা টুডু জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী। প্রতিদিন ভোটের আগে চলছে জেলা জুড়ে দলবদলের পালা।তপন ব্লকের বিধায়ক বুদরাই টুডু জানান তপন ব্লকের বাদশংকর এলাকার মানুষ অত্যাচারিত হয়ে অত্যাচারে হাত থেকে বাঁচতে বিজেপি পতাকা তলে এসেছেন এবং বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদারের পাশে দাঁড়াচ্ছেন।







