রাজ্য

স্নানযাত্রা উপলক্ষ্যে দীঘার মন্দিরে কি পাঠালেন মুখ্যমন্ত্রী?

অক্ষয় তৃতীয় শুভলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দার উদ্ঘাটন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। এই মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম স্নানযাত্রা উদযাপিত হল দীঘার জগন্নাথ মন্দিরে। এই বিশেষ দিন উদযাপনের জন্য কি বিশেষ জিনিস দিঘার জগন্নাথ মন্দিরে পাঠালেন মুখ্যমন্ত্রী?

বুধবার স্নান যাত্রা উপলক্ষ্যে গোটা দিঘা জুড়ে সাজো সাজো রব। প্রথমে নির্ধারিত সময় অনুযায়ী সকাল বেলা ঠিক ১১ টার সময় নির্দিষ্ট মণ্ডপে বিশেষ উপচারের মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন করা হবে। তারপর রাতের বেলা শেষবারের মতো গজবেশে ভক্তদের সামনে ধরা দেবেন। এরপরেই প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর জ্বর আসার ফলে এক পক্ষের জন্য লোকচক্ষুর অন্তরালে থাকবেন তাঁরা।

তারপরেই রথের ঠিক আগের দিন অর্থাৎ চলতি মাসের ২৬ তারিখে ফের জগন্নাথ মন্দির হয়েছে দার উন্মুক্ত হবে। এরপর ঠিক ২৭শে জুন রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবী। তবে এই স্নানযাত্রার বিশেষ দিন উদযাপনে নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল ও বিভিন্ন ধরনের মিষ্টি পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকন কর্তা রাধারমণ দাস জানিয়েছেন এই মুখ্যমন্ত্রীর পাঠানো ফল মিষ্টি দিয়ে স্নান যাত্রার বিশেষ ভোগ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.