মঙ্গলবার ত্রিপুরায়, ভাংচুর করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস । তারপর , আজ বিজেপি শাসিত ত্রিপুরায় গিয়েছিলেন , তৃণমূলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল । কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল বাঁধা পরে , বিমানবন্দরেই । অভিযোগ , ওই ছয় সদস্যকে , প্রিপেড বুক করা ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি । নিজের দলের সদস্যদের সাথে , এমন অভব্য আচরণ হওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন , “সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম।”
উত্তরবঙ্গ সফর থেকে ফেরার সময় , দমদম বিমানবন্দরে নেমেই , নিজের ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান , “ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি।” পাশাপাশি গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন , “আগে নিজের ঘরের দিকে তাকান।” তারপর সুর চড়িয়ে, তাগড়া গলায় , মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “সেরকম হলে আমি যাব। দেখি কার কত দম।”
প্রসঙ্গত , মঙ্গলবার বিজেপি শাসিত ত্রিপুরার আগরতলায় ভাংচুর চালানো হয় তৃণমূলের কার্যালয় । যাতে রীতিমতো ফুঁসছে বাংলার শাসকদল। তৃণমূলের সরাসরি অভিযোগ , বিজেপির পক্ষ থেকে ভাংচুর চালানো হয়। পাশাপাশি তাদের আরো গুরুতর অভিযোগ , পুলিশ সেই ঘটনা না আটকিয়ে তা নাকি দাঁড়িয়ে দেখেছে। আর এই ঘটনার প্রেক্ষিতেই বুধবার সকালে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় ত্রিপুরায় ।
তবে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা ও সায়নী ঘোষ – এর দলকে আটকে দেওয়া হয় বিমানবন্দরেই । প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয় না । তারপর তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা হেঁটে হেঁটে আগরতলার ওই কার্যালয় যাওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতিপদে আসে বাঁধা ।







