চাকরিরাজ্যশিক্ষা

দাগিদের তালিকা জনসমক্ষে আনার সুপ্রিম নির্দেশ ! কি মত এসএসসি ও রাজ্যের ?

জনসমক্ষে কেন প্রকাশ করা হয়নি দাগিদের তালিকা ? বুধবার , এসএসসি মামলার শুনানিতে, সুপ্রিম কোর্টের তরফে এমনই প্রশ্ন করা হয় স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যকে। দেশের শীর্ষ আদালতের তরফে , এই তালিকা , দ্রুত জনসমক্ষে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে । এসএসসি এর আইনজীবী , কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন , পরীক্ষার মধ্যে চাপ থাকার কারণে , তালিকা প্রকাশ করা হয়নি , তবে এবার তালিকা প্রকাশ করা যেতেই পারে ।

উল্লেখ্য , এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর বহু মামলা হয়েছিল , এবং বুধবার সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি ছিল। শীর্ষ আদালতের তরফে আগের শুনানিতে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল । নির্দেশ মতো এসএসসি এর তরফে দাগিদের তালিকা শীর্ষ আদালতের সামনে প্রকাশও করা হয়। এবার সেই দাগিদের তালিকা জনসমক্ষেও আনার সুপ্রিম নির্দেশ দেওয়া হলো। সুপ্রিম কোর্টের এই নির্দেশে এসএসসি বা রাজ্যের তরফে , কোনো আপত্তি জানানো হয়নি। এছাড়াও, রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল , পরীক্ষায় না বসতে দেওয়ার জন্য দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন।

আইনজীবী কল্যাণ ব্যানার্জি এদিন জানান , “আমরা পরীক্ষার্থীদের ওএমআর কপি দিয়েছি। মডেল আনসার শিট পাবলিশ করেছি। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করার বিষয়ে আশাবাদী।” তবে উল্লেখ্য , এই মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর হবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.