নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মৃত্যু, অশান্তি বেড়েই চলেছে। আর রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের শিকার হওয়া সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এই যাওয়াকে কেন্দ্র করে রাজ্যপালকে বেনজির আক্রমন করছেন রাজ্যের শাসক দল।
আজ তিনি মুর্শিদাবাদ যাবেন বলে সুত্রের খবর। তিনি কলকাতা স্টেশনে ৬ টা ৫০ এর হাজারদুয়ারী এক্সপ্রেসে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শীঘ্রই তিনি মুর্শিদাবাদ পৌঁছে যাবেন। সেখানে পঞ্চায়েত ভোটের শিকার হওয়া বিভিন্ন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার প্রথম থেকেই মুর্শিদাবাদে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সরজমিনে পরিস্থিতি ও আক্রান্ত পরিবারের সাথে কথা বলতে চান তিনি।







