রাজনীতি

নির্বাচনের আগে আধা সামরিক বাহিনীর রুট মার্চ !

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আগে আধা সামরিক বাহিনীর রুট মার্চ জলপাইগুড়িতে। আজ সকাল থেকেই জলপাইগুড়িতে সেনাবাহিনীর জওয়ানদের রুট মার্চ শুরু হয়ে যায়। জলপাইগুড়ির বিভিন্ন স্পর্শকাতর এলাকায় গতকাল গভীর রাত থেকেই এলাকায় টহল দিতে শুরু করে দিয়েছে সেনাবাহিনীর জওয়ানেরা। যেসব জায়গায় গন্ডোগোল হবার সম্ভাবনা আছে সেখানে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানেরা টহল দিতে শুরু করে দিয়েছে গতকাল সকাল থেকেই। বিভিন্ন স্পর্শকাতর এলাকা গুলিতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল ভোটের দিন।তাই বিভিন্নভাবে সতর্কতা মুলক ব্যাবস্থার কথা ঘোষনা করে দিয়েছে প্রশাসন।
জলপাইগুড়ির দিনবাজার এবং নয়াজুড়িতে গত দুদিন থেকে সিপিএম এবং বিজেপীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ আবেদন করেছেন যাতে এলাকাজুড়ে একশো চুয়াল্লিশ ধারা মোতায়েন রাখা হয়।

গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ির কলেজপাড়াতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপীর মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে এলাকায় উত্তেজনা বাড়ে। জলপাইগুড়ি এবং ময়নাগুড়িতে বাড়তি সতর্কতার জন্য আরো তিন কোম্পানী জওয়ান এসেছে। জলপাইগুড়িতে গতকাল এলাকা পরিদর্শন করেন আইজি এবং ডিসিপি। সব মিলিয়ে ভোটের আগে বনধ্ এর চেহারা নিয়েছে জলপাইগুড়ি শহর। অন্যদিকে গন্ডোগোলের আশঙ্কা নিয়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ময়নাগুড়িতেও। তৃণমূল কংগ্রেস এবং বিজেপীর মধ্যে সংঘর্ষ হতে পারে এই আশঙ্কায় এলাকায় 144ধারা মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকাজুড়ে ব্যারিকেড তৈরী করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। আজ সন্ধ্যা থেকেই ময়নাগুড়িতে 144ধারা চালু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.