রাজনীতি

‘অভিষেকের কর্মসূচিতে যাব না’, ভোটের মুখে ‘বিদ্রোহী’ সভা বাতিল হুমায়ুনের !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েতে প্রার্থী ঘোষণা নিয়ে জটিলতার কারণে শাসক দলের একাধিক বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। বিশেষত, সম্প্রতি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন দলের শীর্ষ নেতৃত্বরাও। এহেন পরিস্থিতিতেই মঙ্গলবার ডোমকলে রোড শো করাতে সামিল অভিষেক বন্দোপাধ্যায়। আবার অন্যদিকে, এদিনই ভরতপুরে সভার ডাক দিয়েছিলেন বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর। যার দরুন দলের নেতৃত্বের রোষের মুখে পড়েছিলেন কবীর। চাপের মুখে পড়ে অবশেষে সভা বাতিলের কথা ঘোষণা করেন হুমায়ুন কবীর।

বিস্তারিতভাবে, আজ বিক্ষুব্ধদের নিয়ে একটি সভা করার কথা ছিল হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের। কিন্তু একই দিনে যেহেতু তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে, তাই দলের উচ্চ-নেতৃত্বের অনুরোধে সেই সভা বাতিল করেন হুমায়ুন। পরে যদিও সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন জেলা সভানেত্রী শাওনী সিংহরায়ের ওপর।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন হুমায়ুন। তাঁর মতে, মাত্র ৫ শতাংশ টিকিটের অংশীদারিত্ব পেয়েছেন তিনি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অপূর্ব সরকার নিজে চেয়ারম্যান হয়ে অধিক আসন সরবরাহ করছেন। আবার অন্যদিকে, একজন হেরে যাওয়া বিধায়িকা শাওনি সিংহ রায় লালবাগ ও ডোমকলে নিজের মনমতো প্রার্থী নির্বাচন করেছেন। শাওনি সিংহরায়ের বিরুদ্ধে এছাড়াও আরও একাধিক অভিযোগ ছিল বিধায়কের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.