জেলারাজ্য

কালীগঞ্জ কান্ডে গ্রেফতার মূল মাথা ! মোট গ্রেফতারির সংখ্যা দাড়াল ৯

কালীগঞ্জে ১০ বছরের শিশুকে বোমা মারে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ! গ্রেফতার করা হয়েছে তার পুত্রকেও । ধৃতরা হলেন, মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তাঁর পুত্র বিমল শেখ। তামান্নার মা সাবিনা বিবি এই গাওয়ালের কথা উল্লেখ করেছিলেন । তার দাবি ছিল, তাদের বাড়ির দিকে বোমা ছোড়ার নির্দেশ দেন গাওয়ালই। তামান্নার মৃত্যুর জন্য গাওয়াল শেখকেই ‘মূল মাথা’ হিসেবে দাবী করেছিলেন সাবিনা বিবি। এই দুই মূল অভিযুক্তকে শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে পুলিশ গ্রেফতার করেছে । এই দুজনকে গ্রেফতারির পর , কালীগঞ্জ কান্ডে এখন মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৯।

উল্লেখ্য, ধৃত গাওয়াল শেখ কালীগঞ্জে তৃণমূলের বুথ সভাপতির পদে আসীন। তমান্নার মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করে তামান্নার পরিবার । এফআইআরে নাম ছিল , গাওয়ালের পুত্রেরও।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানান, ”গাওয়াল শেখ কালীগঞ্জ বোমাকাণ্ডের প্রধান অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। নিরবচ্ছিন্ন ভাবে তল্লাশি অভিযান চলছে। শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।”

গাওয়ালের গ্রেফতারির পর , তামান্নার মা বলেছেন , ”গাওয়াল এখানকার মূল মাথা। ওর নির্দেশে বোমা হামলা হয়েছে। তবে ওর উপরেও মাথা আছে, পুলিশ সেটাও তদন্ত করে দেখুক। ওকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ সব জানতে পারবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.