রাজ্য

লোকসভার পর হতে চলেছে বিধানসভা উপনির্বাচন

গত দের মাস ধরে লোকসভার নির্বাচনে লড়াই শেষ হলো। তবে সেই যুদ্ধ শেষ হতে না হতেই ফের দোর গোড়ায় কড়া নাড়ছে বেশ কয়েকটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যেই বাংলায় একাধিক বিধায়ক লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। সেই কারণে সেই কেন্দ্রগুলিতে শুরু হচ্ছে বিধানসভার উপনির্বাচনের তোড়জোড়।

সদ্য সম্পন্ন হল ২৪ এর হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন। যেখানে উলটপালট হয়ে গেল গোটা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র। এবার তারপরেই তোর জোর চলছে বিধানসভা নির্বাচনের। তারমধ্যে বিজেপির একজন ও তৃণমূল কংগ্রেসের পাঁচজন সহ মোট ছয় জন বিধায়ককের পদের নির্বাচন হবে।

সেই বিধানসভা কেন্দ্রগুলি হল মাদারিহাট বিধানসভা কেন্দ্র, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, হারোয়া কেন্দ্র, তালডাংরা বিধানসভা কেন্দ্র, কোচবিহার বিধানসভা কেন্দ্র, মানিকতলা বিধানসভা কেন্দ্র, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, বাগদা বিধানসভা কেন্দ্রূ ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.