রাজ্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রেরিত জবাবে অসন্তোষ শিশু সুরক্ষা কমিশন ; আবারও চিঠির তলব বিশ্ববিদ্যালয়কে !

নিজস্ব সংবাদদাতা : শিশু সুরক্ষা কমিশন আবারো চিঠি পাঠালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে। এর আগেও দুটি চিঠি পাঠানো হয়ে ছিল। এই নিয়ে তৃতীয় চিঠি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পাঠাল শিশু শিক্ষা কমিশন। সূত্র মারফত খবর, এর আগে শিশু সুরক্ষা কমিশনকে যে তথ্য বিশ্ববিদ্যালয় দিয়েছিল তাতে অসন্তুষ্ট কমিশন। সেই কারণেই আবার নতুন করে চিঠি পাঠানোর কথা বলেছে কমিশন। সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় তরফ থেকে যে তথ্য পাওয়া গেছে তা সন্তুষ্ট নয়, পাশাপাশি অ্যান্টি র‌্যাগিং সংক্রান্ত যে তথ্য পাঠানো হয়েছিল তাও সঠিক নয়। এমনকি ইউজিসি তরফ থেকে যেসব নিয়মগুলো ছিল, সেগুলো ঠিকঠাক করে পালন করা হয়নি। এমনই উদ্বেগ প্রকাশ করে কমিশন।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় শিশু সুরক্ষা কমিশনের চিঠি পাঠানোর এক্তিয়ার সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।সুদেষ্ণার কথায়, ‘‘আমরা দ্বিতীয় যে চিঠি পাঠিয়েছিলাম, তার জবাবে সন্তুষ্ট নই। তাই আবার চিঠি পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে, ওঁরা রেকর্ড ঠিকমতো বজায় রেখেছেন। কিন্তু তেমন কোনও প্রমাণ আমরা পাইনি।ওঁদের অবগতির জন্য জানিয়েছি যে, মৃত পড়ুয়ার এখনও ১৮ বছর হয়নি। তাই ওই পড়ুয়া শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ারে পড়ে। আমি আশ্চর্য যে, শিশু সুরক্ষা কমিশন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে বারেই সচেতন নন।’’

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘‘আমি এখনও কোনও রিপোর্ট দেখিনি। তবে এসেছে শুনেছি। দেখে জানাব।’’ বিশ্ববিদ্যালয় চারপাশে খুব তাড়াতাড়ি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.