রাজ্য

দুর্যোগের ফলে বাতিল সমস্ত রাজনৈতিক কর্মসূচি, বন্ধ মুখ্যমন্ত্রীর পূজো উদ্বোধন

উৎসবের মরশুমে বাঁধ সাজলো বর্ষণ। প্রথমা থেকে দ্বিতীয়াতে পা দিতেই ছেদ উৎসবের আনন্দে। মহালয়ার আগে থেকেই পূজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাতিল করেছে সমস্ত রাজনৈতিক কর্মসূচি। প্রবল বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতিতে মঙ্গলবার পূজো উদ্বোধন বন্ধ রাখবেন মুখ্যমন্ত্রী।

রাতভোর বৃষ্টিতে জলের তলায় চলে গাছে শহরের বিস্তীর্ণ এলাকা। যার জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা ও কর্মক্ষেত্রে ছুটির ঘোষণা করেছে। এমনকি এই জলবন্দি পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ হারিয়েছে কয়েকজন। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম বাতিল করেছে সমস্ত রাজনৈতিক কর্মসূচি। বিজেপির বিধায়ক তথা বিরোধী দলের তার সম্বন্ধীয় অধিকারের একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন। এমনকি বিরোধী দলনেতার বেলেঘাটায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের শুরু করা পুজো ও কসবায় একটি পুজোর উদ্বোধন করার কথা থাকলেও জলমগ্ন পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেরদিন মন্দ উদ্বোধন শুরু করে দিয়েছিলেন। এমনকি রাজ্যের শাসক দল সূত্রে জানা গিয়েছিল মুখ্যমন্ত্রী আগামী চতুর্থীর মধ্যেই শেষ করবেন কয়েক হাজার পুজো উদ্বোধন। তবে প্রবল বৃষ্টিপাতের ফলে সেই পূজো উদ্বোধনের কর্মসূচি বন্ধ থাকবে মঙ্গলবার। বুধবার যদি এই প্রাকৃতিক পরিস্থিতি উন্নতি হয় তাহলে সেই কর্মসূচি ফের শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও কালীঘাট মন্দিরের আদলে তৈরি কালীঘাট ফায়ার স্টেশনের উদ্বোধন করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.