রাজ্য

মিড ডে মিলের চাল চুরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। তালাবন্দি করে রাখা হলো শিক্ষককে

রাজ্যের বিভিন্ন দুর্নীতির মধ্যে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ বেশ কয়েকদিন ধরেই উঠে আসছে। এবার এরূপ ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিলের চাল চুরির অভিযোগে শিক্ষককে স্কুলে তালাবন্দি করে রাখলেন স্থানীয়রা। এমনকি, চুরির অভিযোগে শিক্ষককে মারধরও করা হয় বলে জানা যায়।

এ নিয়ে চরম উত্তেজনা এলাকাজুড়ে। স্থানীয়দের অভিযোগ, মিড ডে মিলের চাল চুরি করে শৌচাগারে লুকিয়ে রাখার সময় এক শিক্ষককে তাঁরা হাতেনাতে ধরেছেন।

গ্রামবাসীরা শিক্ষকদের স্কুলে তালাবন্দি করে রাখেন। সেই সময় মারধরও চলে। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সমীরকুমার দে দীর্ঘ দিন ধরে স্কুল থেকে চাল চুরি করছেন। তা ছাড়া পড়ুয়াদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন। এ নিয়ে শনিবার একজোট হয়ে স্কুলে আসেন গ্রামবাসীরা। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সমীর এবং সহ-শিক্ষক চৈতন্য পালকে আটকে রাখা হয়। পরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

অন্য দিকে, স্কুলের সহ-শিক্ষক চৈতন্য পাল আবার অভিযোগ করেন, তাঁর সই জাল করে দিনের পর দিন ওই স্কুল থেকে চাল চুরি করে বিক্রি করা হচ্ছে। গ্রামবাসীরা মিড ডে মিলের খাতা দেখতে চান। সেই খাতায় যে হিসেব পাওয়া গিয়েছে, তা দেখে অভিযুক্ত শিক্ষককে প্রশ্ন করেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.