২৪ এর নির্বাচনে অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ছিল ঘাটাল। কারণ এবার এখানে লড়াই হয়েছে দুই তারকা প্রার্থীর মধ্যে। বলাই যায় এবার তুমুল চর্চার মধ্যে ছিল ঘাটাল লোকসভা কেন্দ্র। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন দীপক অধিকারী। যেই বিধানসভা কেন্দ্রেগুলোতে বড়ো মার্জিনের লিড পেয়েছে সেই জায়গাগুলোতে এবার বিজয় মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
লোকসভা নির্বাচন চলাকালীন বারংবার ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেতা দেবকে। এরপরও তিনি তার সৌজন্যতা বজায় রাখার কারণে সকলের কাছে প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিতর্কেও জড়িয়ে ছিলেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী ভোটের ময়দানে এক ইঞ্চির জমি ছাড়েননি। তবে বিজেপির তারকা প্রার্থীর বারংবার অভিনেতাকে ব্যক্তিগত আক্রমণের বিষয়টা খুব একটা ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ বলে দেখা গিয়েছে ভোট বাক্সে।
তবে দেব প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেও বেশ কিছু বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছে হিরণ। এমনকি দেব নিজের পাড়াতেও লিড পাননি। তবে তিনি প্রায় লক্ষাদিক ভোটে লিড পেয়েছেন কেশপুর সাঁকরই ও মাজিগড়ে। তাই এবার সবুজ আবির মেখে সেখানেই চলল বিজয় মিছিল। এই বিজয় মিছিল চলেছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,অঞ্চল যুব সভাপতি অনুপ পাত্র, বলরাম নিয়োগি সহ একাধিক তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে।







