চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা নার্সিংহোমে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ড্রিমল্যান্ড নার্সিংহোমে। মৃত শিশুর নাম অভিজিৎ সরকার, বয়স ১২, বাড়ি গোপালনগর থানার পাঁচপোতা এলাকায়। মামুদপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, এপেন্ডিসাইড অপারেশনের জন্য শনিবার ড্রিমল্যান্ডে ভর্তি করেছিল পরিবারের লোকেরা। ডঃ লক্ষণ সাহা তার অপারেশন করেন। অভিযোগ অপারেশনের পর আর জ্ঞান ফিরেনি শিশুর। পরিবারের অভিযোগ সামান্য অপারেশনে কিভাবে শিশুর মৃত্যু হতে পারে? সম্পূর্ণটাই চিকিৎসকের গাফিলতি এবং নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যু হয়েছে।অপারেশনের পর চিকিৎসক একবার ফিরে এসেও দেখেনি।







