রাজ্য

সরকারি হাসপাতালে সন্ধ্যার পরেও ডাক্তার দেখানোর সুযোগ, বড় পরিকল্পনা রাজ্যের

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সমস্যা এবার কিছুটা কমতে পারে। রোগীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি হাসপাতালগুলিতে সন্ধ্যার সময়ও বহির্বিভাগ বা ওপিডি পরিষেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে রাজ্য স্বাস্থ্য দফতর। পরিকল্পনা বাস্তবায়িত হলে সকালে ওপিডির পাশাপাশি দিনের শেষভাগেও চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ মিলবে।

বর্তমানে সরকারি হাসপাতালের ওপিডিতে সকাল থেকেই রোগীদের ভিড় জমে। অপেক্ষা করতে করতে অনেক সময় দুপুর গড়িয়ে যায়। ফলে সরকারি চিকিৎসকদের প্রতি আস্থা থাকলেও সময়ের অভাবে অনেকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যান। এই সমস্যার সমাধানেই সন্ধ্যার পরিষেবা বাড়ানোর ভাবনা।

তবে সন্ধ্যার এই ক্লিনিকে চিকিৎসা বিনামূল্যে হবে না। নির্দিষ্ট ফি দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদিও বেসরকারি চেম্বারের তুলনায় এই ফি অনেকটাই কম রাখার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, সংগৃহীত অর্থের ৬০ শতাংশ চিকিৎসক, ২০ শতাংশ নার্স এবং ১০ শতাংশ গ্রুপ ডি কর্মীদের দেওয়া হতে পারে। বাকি ১০ শতাংশ রাজ্য সরকারের রাজস্ব হিসেবে জমা পড়তে পারে।

ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলা, মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালে সন্ধ্যার পরিষেবা চালু রয়েছে। এবার সেই মডেল আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে স্বাস্থ্য দফতর। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রয়োজন মন্ত্রিসভার অনুমোদন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.