কালীপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। তারই মধ্যে ফের ঘটে গেল রেল দুর্ঘটনা। এবার অসমে মালবোঝাই লাইনচ্যুত মুপা স্টেশনে। যার ফলে ব্যাহত হয় রেল পরিষেবা।
কালী পূজার দিনে যখন সকলে রাতে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক তখনই ফের ঘটে গেল রেল দুর্ঘটনা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও লামডিং-বদরপুর হিল সেকশনে মুপা স্টেশনের কাছে একটি শস্য বোঝাই মালগাড়ি বেলাইন হয়। তবে এই ট্রেনে কোনরকম যাত্রী না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। এর ফলে বাতিল হয় ৪টি ট্রেন।
এছাড়াও গতকাল ০৫৬২৭ গুয়াহাটি থেকে আগরতলা গামী বিশেষ ট্রেন সহ ০৫৬৯৭ নিউ জলপাইগুড়ি থেকে আগরতলার বিশেষ ট্রেন এবং ১৫৬১৭ গুয়াহাটি থেকে দুল্লাবচেরার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি পরিবর্তিত হয়েছে শিলচর-তিরুবনন্তপুরমের আরোনাই এক্সপ্রেসের সময়সূচী।







