পড়ুয়াদের জীবনে প্রথম দুটি বড় পরীক্ষা হল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রকাশিত হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। এবার ফল প্রকাশিত হতে চলেছে দিল্লি বোর্ডের। সপ্তাহের প্রথম দিন, সোমবার প্রকাশিত হতে চলেছে আইসিএসই ও আইএসসির ফল।
২০২৪ এ আইসিএসই পরীক্ষা শুরু হয়েছে ২১ শে ফেরুয়ারি। পাশাপাশি পরীক্ষা সমাপ্ত হয়েছে ২৮ শে মার্চ। এমনকি আইএসসির পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি থেকে ২রা এপ্রিল পর্যন্ত৷ এবার পরীক্ষার পালা শেষ। আজ ফল প্রকাশ হলো দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। এবার ২ পরীক্ষাতেই ছেলেদের থেকে মেয়েদের পাশের হার উল্লেখ-জনক ভাবে অনেকটাই বেশি।
ফল জানতে লগ ইন করুন –
ধাপ ১ : CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-এ লগ ইন করুন
ধাপ ২: হোমপেজে যান। রেজাল্ট পেজে (‘Result Page’ ) যান। ICSE বা ISC বোর্ড পরীক্ষার ফলাফল 2024-এ ক্লিক করুন।
ধাপ ৩: ICSE/ISC – যা জানতে চান, তা সিলেক্ট করুন।
ধাপ ৪: login credentials (Index number and Unique ID) গুলি টাইপ করুন।
ধাপ ৫: এরপরই ICSE ক্লাস 10th অথবা ISC ক্লাস ১২ এর ফলাফল দেখতে পাবেন।
ধাপ ৬: ফলাফল ডাউনলোড করুন।







