রাজ্য

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী , বিদায়ী মনোজ পেলেন নয়া দায়িত্ব

বিদায় মনোজ পন্থের । পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব পেলেন – নন্দিনী চক্রবর্তী । রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি । রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়ানো নন্দিনীকে আগেই মুখ্যমন্ত্রী দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিবের পদ । এবার মনোজ পন্থ এর পর রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন তিনি। তবে বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থও পেলেন বড় পদ।

প্রসঙ্গত ৩১ ডিসেম্বরই শেষ হয়েছে মুখ‍্যসচিব মনোজ পন্থের মেয়াদ। তবে উল্লেখ্য , ভোটের আগে মনোজ পন্থের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয়েছিল । দিল্লির ডিওপিটি-তে আবেদনও পাঠানো হয়েছিল। তবে পরে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি । উল্লেখ্য , মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদ ছিল ৩০ জুন , ২০২৫ পর্যন্ত । তবে কেন্দ্র তার আগের এক্সটেনশনের আবেদনে সবুজ সংকেত দেয়। যার ফলে তার পদের মেয়াদ বৃদ্ধি হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত । তবে এবার তার পর রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন , নন্দিনী চক্রবর্তী । তবে মুখ্যসচিবের সম পদমর্যাদাতেই কাজ করার সুযোগ পাচ্ছেন মনোজ পন্থ। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন মনোজ পন্থ ।

এতদিন স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। বরুণ রায, অত্রি ভট্টাচার্য, এবং প্রভাত মিশ্রের মতো আমলারাও ছিলেন পরবর্তী মুখ্যসচিব হওয়ার তালিকায়। তবে শেষ পর্যন্ত দায়িত্বভার পেলেন নন্দিনী । মনোজ পন্থ এর পরই রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নন্দিনী চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.