রাজ্য

বড় খবর! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজ চাকরী হারালেন ববিতা সরকার

আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ববিতা সরকার চাকরি করতে পারবেন না।কারন বোর্ড তাকে এক নম্বর বেশী দিয়েছে এবং চাকরির সব ক্ষেত্রের নিয়ম তিনি বজায় রাখতে পারেন নি।তার জায়গাতে শিলিগুড়ির আরেক চাকরি প্রার্থী অনামিকা সাহাকে চাকরি দেওয়া হোক।আজ সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সরাসরি পেয়ে যান ববিতা সরকার এবং তার পরিবারের সদস্যরা।যদিও ববিতা সরকার তার এই বরখাসত হওয়া নিয়ে কোন মন্তব্য করতে চান নি। তবে তার মুখ দেখে একটা জিনিসই বোঝা যায় তিনি এতটা আশা করেননি।

তিনি শুধুমাত্র জানান এই বিষয় শুধুমাত্র আদালতের বিষয় এ নিয়ে আমি কোন মন্তব্য করব না। আদালত যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আজ থেকে তার জায়গাতে চাকরির খাতায় নাম উঠল অনামিকা সাহার। ববিতা সরকার অভিনন্দন জানিয়ে অনামিকা সাহাকে বলেন আশাকরি আমার সাথে যা ঘটল তোমার সাথে তা ঘটবে না। তোমাকে জন্য থাকল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তোমার চাকরির জীবন দীর্ঘস্থায়ী হোক এই আশা রাখি।এটা আমার দুর্ভাগ্য যে আমি চাকরি পেয়েও চাকরি হারালাম তবে এ নিয়ে আমার বিন্দুমাত্র কোন অভিযোগ নেই।আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই বলে জানালেন ববিতা সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.