রাজ্য

ভাঙড়ে অভিষেক যাওয়ার আগেই গুলি-বোমা !

নিজস্ব সংবাদদাতা : ফের অগ্নিগর্ভ ভাঙড় । এবার মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড় । পুলিশি নিরাপত্তায় ঢাকা বিডিও অফিসের ১ কিমির মধ্যে বিজয়গঞ্জ বাজারে অজস্র বোমাবাজি। অভিযোগ উঠেছে সেখানে শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলি চলেছে । পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইটবৃষ্টি হয়। যার ফলে রক্তাক্ত হন কাশীপুর থানার এক এসআই। সুত্রের খবর বোমার স্প্লিন্টারে এক আইএসএফ কর্মী আহত হন । যদিও পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

এই ঘটনায় আইএসএফ প্রার্থীরা অভিযোগ করেন , তৃণমূলের দুষ্কৃতীরা মনোনয়ন আটকাতে তাঁদের উদ্দেশ্য করে বোমাবাজি শুরু করে । এই ঘটনায় পুলিশ একজনকে পাকড়াও করেছে । বোমা বাঁধার সময় আটক করা হয় ওই ব্যক্তিকে এমনটাই দাবি পুলিশের। কিন্তু ওই ব্যক্তির দাবি বোমাবাজির খবর দিতে আসায় তাঁকে পাকড়াও করা হয়েছে। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি জানান , তাঁদের প্রার্থীদের মনোনয়ন আটকাতেই তৃণমূল এই অশান্তির পরিবেশ । এই ভাঙড় ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।

উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা পাচার মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন না। তিনি দলীয় কর্মসূচিতে এখন ব্যস্ত রয়েছেন যার ফলে তিনি হাজিরা দিতে পারেননি পারেননি এমনটাই চিঠিতে জানালেন তিনি। পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। এই পরিস্থিতিতে দলীয় কর্মসূচি ও ভোটের কাজ ছেড়ে তাঁর হাজিরা দেওয়া সম্ভব নয় এমনটা জানিয়ে ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৫ পাতার চিঠি অভিষেকের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.