রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০০ কেজি আম উপহার বাংলাদেশের প্রধানমন্ত্রীর !

নিজস্ব সংবাদদাতা : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। উপহার পাঠানো একে অপরকে বলতে গেলে প্রায়শই চলে। সেরকম প্রত্যেক বছরের মতো এই বছরও মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রে খবর, মমতাকে ৬০০ কেজি হিমসাগর এবং ল্যাংড়া আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সোমবার বাংলাদেশের যশোহর হয়ে সড়কপথে বেনাপোল-হরিদাসপুর স্থল বন্দরে এসে পৌঁছয় হাসিনার পাঠানো আমের ট্রাক। এরপর সীমান্ত পার করে সেই আম এদেশে আসে, এমনটাই সূত্রের খবর। সড়কপথেই কলকাতার কালীঘাটে এসে পৌঁছায় ৬০০ কেজি আম।

হাসিনার সু-সম্পর্কের কথা উল্লেখ করে মমতার মন্তব্য, ‘শেখ হাসিনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভাল। পুজোর সময় আমরা ওঁকে শাড়ি পাঠাই। ইদের সময় শাড়ি পাঠাই। উনি আমাদের আম পাঠান, ইলিশ পাঠান’। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে উপহার হিসাবে পাওয়া আম অনেকেই পাঠিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই আম পান তাঁর দলের নেতা, মন্ত্রী, আমলা-সহ ঘনিষ্ঠ ব্যক্তিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.