নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পুর নিগমের ২৯,৮১,৪০৯.০০ টাকা অর্থানুকূল্যে হাকিম পাড়া বালিকা বিদ্যালয়ের ২ টি শ্রেণীকক্ষ, বিদ্যালয় মেরামত এবং সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।আজ সকালে তিনি শিলিগুড়ির হাকিমপাড়ার ওই স্কুল পরিদর্শন করেন।তিনি জানান আমাদের এই স্কুল অনেক অনেক পুরানো। অনেক কিছু জড়িয়ে আছে এই স্কুল সাথে। তাই একটু একটু করে যতটা সম্ভব পারা যায় এই স্কুলকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি।
এই স্কুলের গৌরবও একেবারেই ফেলে দেবার মতন নয়। সামনে দিয়ে যখন যেতাম চেষ্টা করতাম এই স্কুলের গাছের ছায়াতে দাড়িয়ে থাকবার। আমাদের নিজেদের অনেক দায়িত্ব এবং কর্তব্য জড়িয়ে আছে। এদিন গোটা স্কুলের ঘুরে দেখেন মেয়র কাউন্সিলার মিলি সিনহ্ার সাথে গিয়ে। স্কুলের ছাত্রীদের সাথে কথাও বলেন মেয়র। ছাত্রীরাও মেয়রকে কাছে পেয়ে নানান সমস্যার কথা জানান। মেয়র জানান তিনি সাধ্যমত চেষ্টা করবেন।







