গত ৩০ সেপ্টেম্বর থেকে চাঁদে তাপমাত্রা হিমাঙ্কের ১৫০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে।সেই পরিস্থিতি সামলে চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের ‘জেগে’ ওঠার সম্ভাবনা যথেষ্ট কঠিন বলে ধারণা ISRO র।
গত ২৩ অগস্ট ইতিহাস গড়ে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম অবতরণ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়ে ইতিহাস গড়েছিল ভারত।বিক্রমের ভেতর থেকে বেরিয়ে এসে চাঁদে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল রোভার প্রজ্ঞান।তারপর ২রা সেপ্টেম্বর রোভারকে ‘ঘুম’ পাড়িয়ে দেওয়ার পর গত ২২ সেপ্টেম্বর বিক্রম এবং রোভার ‘জাগিয়ে’ তোলার দীর্ঘ প্রচেষ্টা করেছিল ইসরো,কিন্তু সেদিন কোনও সিগন্যাল বা মেসেজ না পাওয়ায় ভারতীয় মহাকাশ সংস্থা চন্দ্রপৃষ্ঠে ‘ঘুমিয়ে’ থাকা ল্যান্ডার এবং রোভারের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যায়।তবে ল্যান্ডার এবং রোভারের ‘ঘুম’ না ভাঙলেও হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ইসরো। গত সপ্তাহে ইসরোর প্রধান এস সোমনাথ বলেন, “রোভার যদি ঘুম থেকে না ওঠে, তাহলেও ঠিক আছে। কারণ যা যা কাজ করবে বলে পরিকল্পনা করা হয়েছিল, ইতোমধ্যেই করে ফেলেছে রোভার।। “







