খেলাধুলাদেশ

মসনদ হাতছাড়া হয়ে যাওয়াতে হতাশায় সৌরভ, এবার কি তবে আইসিসি?

বোর্ডের অভ্যন্তরে থেকে সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন অনেকদিন ধরেই। তবে যখন অবশেষে গতকালের এই ঘটনা প্রকাশ্যে এল, কার্যতই হতাশ হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। উক্ত রিপোর্ট অনুযায়ী, পুরো বিষয়টার নেপথ্যে ছিলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। উল্লেখ্য, সৌরভের সঙ্গে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের সম্পর্ক খুব একটা ভালো, এ শোনা যায়নি কখনওই। শ্রীনিবাসন বলতে গেলে সৌরভের তীব্র সমালোচক ছিলেন।

বোর্ড সভাপতির বদলে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হলে, তা সটান খারিজ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ব্রিজেশ প্যাটেল আইপিএল-এর চেয়ারম্যান পদে রয়েছেন। তাঁর জায়গায় সৌরভকে নিয়ে আসার কথা হয়। গত সপ্তাহে নির্বাচনের ব্যাপারে কথা বলার জন্য দিল্লিতে গিয়েছিলেন। প্রসঙ্গত, বিসিসিআই-এর সভাপতি পদ পেতে চলেছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনি, পাশাপাশি সচিব পদে বহাল থাকছেন জয় শাহ, এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, প্রাক্তন অধিনায়কের কাছে সিএবি’র দরজা খোলাই আছে। তবে নিয়মমাফিক, এক বছর পদে থাকতে পারবেন দাদা। ফলে সিএবি প্রেসিডেন্ট হতে সামনে কোনও বাধা অবশিষ্ট নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.