শিলিগুড়িতে ডেঙ্গু নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে সাধারন মানুষের। যত দিন যাচ্ছে ডেঙ্গুর সংক্রমন বেড়েই চলেছে শিলিগুড়িতে। শিলিগুড়ির জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী ছেয়ে গেছে অনেকটাই। শিলিগুড়ির সব ওয়ার্ডেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সাধারন মানুষের অভিযোগ ডেঙ্গুকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। যাদের কাউন্সিলারেরা শুধুমাত্র আসছেন আর চলে যাচ্ছেন বলে অভিযোগ।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মেয়রকে একহাত নিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য। তাদের অভিযোগ ডেঙ্গুকে নিয়ে রাজনীতি করে চলেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়িতে তিন মাস ধরে ডেঙ্গু চলছে আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।তাই মেয়র এবং ডেপুটি মেয়রকে অবিলম্বে ডেঙ্গুকে নিয়ে কর্মসূচী করবার আবেদন করছেন সাধারন মানুষ।
পর্যাপ্তভাবে ধোয়া এবং তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সাধারন মানুষের। তবে বেশকিছু কাউন্সিলারের ডেঙ্গুকে নিয়ে ভালো উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সাধারন মানুষরা। শিলিগুড়িতে ডেঙ্গু প্রতিরোধে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ব্যার্থ বলে অভিযোগ জানিয়েছেন বিধায়ক শিখা চ্যাটার্জী।তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকেও পুরোপুরি ব্যার্থ ডেঙ্গু নিয়ন্ত্রনে। তার কথায় সাবধানতা অবলম্বন না করলে তৃণমূল কংগ্রেস ডেঙ্গু নিয়ন্ত্রন করতে পারবে না।







