সমস্ত রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোকে একত্রিত করে জাতীয় গ্রামীণ ব্যাংক প্রবর্তন, প্রবর্তক ব্যাংক থেকে ব্যাংক থেকে গ্রামীন ব্যাংককে সম্পূর্ণ পৃথকীকরণ, সমস্ত চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি প্রাপ্ত কর্মচারীদের স্থায়ীকরণ
অবিলম্বে শূন্য পদে কর্মী নিয়োগ, সমকাজে সমবেতন, ব্যাংক কর্মচারীদের নিয়ম অনুযায়ী পদোন্নতি,পেনশন গ্রাচুইটি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গ ক্ষেত্রীও গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সমস্ত স্তরের কর্মচারীদের সংগঠন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শিক্ষক ভবনে।
সম্মেলনের উদ্বোধন করেন
অল বেঙ্গল গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত নাথ চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক এমপ্লয়িস ফেডারেশন অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা সভাপতি মৃণাল রায়, সিদ্ধার্থ ঘোষ সম্পাদক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড এম্প্লয়িস অ্যাসোসিয়েশন।
উত্তরবঙ্গের সমস্ত জেলার থেকে শতাধিক প্রতিনিধি সাধারণ সভায় অংশগ্রহণ করেন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় শূন্য হয়ে থাকা ৩০ হাজার পদে অবিলম্বে কর্মী নিয়োগ,গ্রামীণ ব্যাংক কর্মচারীদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারীদের সমতুল্য সমস্ত সুযোগ-সুবিধা প্রদান, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক নীতির পরিবর্তন, কৃষি ও কৃষকের স্বার্থে ব্যাংকিং ব্যবস্থার সরলীকরণ। মহাজনি ঋণ প্রথা রুখতে আরো বেশি গ্রামীণ এলাকায় গ্রামীণ ব্যাংক এর পরিষেবা পৌঁছে দেওয়া সহ বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গের জেলাগুলোর থেকে মোট ১২ জন প্রতিনিধি আলোচনা করেন






