জেলা

সাত সকালে মাটি ভর্তি ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু এক

সাত সকালে মাটি ভর্তি ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হল
ট্রাক্টরে বসে থাকা এক ব্যক্তির। আহত হয়েছে আরো দুইজন। আজ, মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দ্বেগুন এলাকায়। মৃত ব্যক্তির নাম আয়নাল হক (৬৫)। জখম হয়েছে আল মামুন (২৬) ও মতিউর রহমান (৩০)।
তাদের সকলের বাড়ি মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহন্তপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বেগুন এলাকার কোনও এক ইট ভাটা থেকে ইট ভর্তি করে
ট্রাক্টরটি রতুয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে চাঁচল এলাকা থেকে মাটি ভর্তি করে ডাম্পার গাড়ি দ্বেগুন এলাকার কোনও এক ইট ভাটায় আসছিল। দ্বেগুন এলাকায় ডাম্পার গাড়িটি ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। রাস্তার ধারে ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরে বসে থাকা তিনজন গুরুতর জখম হয়। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মশালদহ বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আহত আয়নাল হককে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসক। অভিযোগ, ঝাড়খন্ড থেকে ডাম্পার গাড়ি ভাড়া করে নিয়ে এসে মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। প্রশাসনের নাকের ডগায় কয়েকমাস ধরে রমরমিয়ে চলছে মাটি মাফিয়াদের ব্যবসা। আর
এই ডাম্পার গাড়ির দৌরাত্ম্যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তার মাসুল দিতে হল এই ৬৫ বছরের ব্যক্তিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.