রাজ্য

রাতদিন ধর্না মঞ্চেই অভিষেক, রাজভবনের সামনে দাঁড়িয়ে বিস্ফোরক বার্তা

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরানোর দাবিতে মেট্রো চ্যানেলে লাগাতার ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন কর্মসূচি চলেছিল ২৬ দিন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লাগাতার ধর্না শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সহ দলের সাংসদ, মন্ত্রী, বিধায়করা।

অভিষেকের উবাচ, ‘দুটো প্রশ্ন রয়েছে আমাদের। একটা হল, কুড়ি লক্ষ মানুষকে দিয়ে কাজ করিয়েছেন কিনা, আর যদি কাজ করিয়ে থাকেন, তাহলে তাঁদের পারিশ্রমিক কোন আইনে আটকে রেখেছেন। তার জবাবদিহি করুন কেন্দ্র এবং রাজ্যপাল। এই প্রশ্নই লিখিতভাবে আমরা করব।’

গতকাল থেকে সারারাত ধর্নামঞ্চেই কাটিয়েছেন অভিষেক। গতকালই অভিষেক হুঙ্কার দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ অবস্থান চলবে। সেইমতো রাতভর ধর্নামঞ্চেই থেকে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.