রাজ্য

সিকিমে আটক বাঙালি পর্যটক, তত্‍পর নবান্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের সিকিমে আটকে পড়া বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনতে তত্‍পর রাজ্য সরকার।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ২ হাজার বাঙালি পর্যটক সিকিমের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে।তাই এই মুহুর্তে প্রশাসনের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হল বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনা। কারণ, রাস্তায়, রাস্তায় ধসের কারণে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।তাই আপাতত সকলকে সিকিমের কোনও নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে।সিকিম সরকারকে নবান্নের তরফে অনুরোধ করা হয়েছে বাঙালি পর্যটকদের থাকা-খাওয়ার যাতে কোনও অসুবিধা না হয়। নবান্নের কর্তারা আশ্বস্ত করছেন, দুর্যোগ কেটে গেলেই আটকে থাকা পর্যটকদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হবে।সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে এদিন দুপুরে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সিকিমে আটক এরাজ্যের পর্যটকদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে বুধবার সিকিমের মুখ্যসচিবের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আটকে থাকা বাঙালি পর্যটকদের পরিবার চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এদিকে মোবাইল টাওয়ার বসে যাওয়ায় সিকিমে আটকে থাকা পর্যটকদের অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।পরিজনদের খবরাখবর দিতে পর্যটন দফতর থেকে বিবাদী বাগ টুরিজম সেন্টারে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার মোবাইল নম্বর হলো ১৮০০-২১২-১৬৫৫ এবং ৯০৫১৮৮৮১৭১। সরকারি উদ্যোগের পাশাপাশি সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক হোটেল মালিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.