উপনির্বাচনের শেষ প্রচারে মেদিনীপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে আবারো মেদিনীপুর শহরে র্যালি দিলীপ ঘোষের । প্রসঙ্গত , উপনির্বাচনে আর মাত্র একদিন বাকি, এই একদিন কে হাতে রেখে প্রচারে তাক লাগাতে ব্যস্ত শাসক দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো, তাই শেষ প্রচারে মানুষের মন বুঝে নিতে মরিয়া হয়ে উঠেছে বিরোধীদল বিজেপি। সঙ্গ দিচ্ছেন দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
এদিনের র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন , ” আমাদের পাশের রাজ্য , বিহারে-উত্তরপ্রদেশে এক সময় জঙ্গলরাজ্ ছিল , কিন্তু ওখানে সরকার পরিবর্তন হতেই , বিজেপি সরকার আসতেই মাফিয়া , গুন্ডা , দুষ্কৃতীরা পালিয়ে পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে। আর এখানে যে সরকার আছে , সে এই দুষ্কৃতকারীদের বন্ধু সরকার। বাংলাদেশের উগ্রপন্থী হোক , নেপাল থেকে হোক বা পাঞ্জাবের গ্যাংস্টার , সব পশ্চিমবাংলায় এসে নিশ্চিন্তে থাকে , এখানে কেউ গায়ে হাত দেবে না। ”
দিলীপ আরো বলেন , ” কোনো সিস্টেম নেই এখানে। শিক্ষা ব্যবস্থা , স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন , সবই ভেঙে পড়েছে। এই সরকার এখন স্যালাইনে চলছে , সময় গুনছে , আর এক দেড় বছর কিভাবে কাটাবে ! এমন সমস্ত ঘটনা ঘটছে , হৃদয় বিদারক ঘটনা। মহিলাদের কোনো সুরক্ষা নেই , বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নেই , চিকিৎসায় বয়স্কদের কোনো ব্যাবস্থা নেই। এতো গুলো ঘটনা সামনে আসে , আমরা বিচলিত হই। কিনটি এগুলো প্রতিনিয়ত ঘটছে। ”







