দেশবিদেশ

বাংলাদেশ ঘুরতে গিয়ে রহস্য মৃত্যু, তদন্তে দাবি পরিবারের।

বাংলাদেশ বেড়াতে গিয়ে রহস্য মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম আকবর মণ্ডল। ঘটনাসূত্রে তিনি মুর্শিদাবাদের ডোমকলের কাটাকোপরা এলাকার বাসিন্দা।

সূত্রের তথ্য অনুযায়ী তিনি শুক্রবার বন্ধুদের সাথে বাংলাদেশ ঘুরতে যান ভ্রমনের উদ্দেশে। এমনকি বাংলাদেশ পৌঁছে ঢাকা শহরও ঘুরে দেখেন যুবক। এরপর সেখানেই এক আত্মীয়র বাড়িতে যান থাকার জন্য। দিনের শেষে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন তাঁরা। শনিবার ভোরে তার অচৈতন্য দেহ উদ্ধার করে তার বন্ধুরা। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সম্পূর্ণ ঘটনায় শোকার্ত আকবরের গোটা পরিবার। তার এই আচমকা মৃত্যু ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। দেহ মুর্শিদাবাদে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

মৃতের এক আত্মীয় জানিয়েছেন, পাঁচজন বন্ধু সাথে বাংলাদেশে ঘুরতে গেছিলেন আকবর। সেখানেই আচমকা মৃত্যু হয় তার। শনিবার ঘটনার পরে আকবরের বন্ধুরা তার পরিবারকে ফোন করে জানান হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃতের আত্মীয়রা এই ঘটনার পেছনে রহস্য আছে বলে অনুমান করছেন। সম্পূর্ণ বিষয়টির সঠিক তদন্ত চাইছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.