দেশ

নিয়ম না মানলে গুনতে হবে জরিমানা! ট্রেনে লাগেজ বহনে কড়া নির্দেশিকা রেলের

ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহনের ক্ষেত্রে নতুন করে নিয়ম স্পষ্ট করল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন শ্রেণীর কোচের জন্য নির্দিষ্ট ওজনসীমা নির্ধারণ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন, বিনামূল্যে অনুমোদিত সীমার বেশি লাগেজ বহন করলে অতিরিক্ত চার্জ দিতে হবে।

নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাসে মাথা পিছু ৭০ কেজি, এসি টু-টায়ারে মাথা পিছু ৫০ কেজি, এসি থ্রি-টায়ার ও চেয়ার কারে মাথা পিছু ৪০ কেজি, স্লিপার ক্লাসে মাথা পিছু ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসে মাথা পিছু ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বহনের ছাড় রয়েছে। তবে নির্ধারিত সর্বোচ্চ সীমার বেশি মালপত্র কোনও অবস্থাতেই বহন করা যাবে না।

এছাড়া কোচে বহনযোগ্য লাগেজের আকারও নির্দিষ্ট করা হয়েছে। ট্রাঙ্ক, স্যুটকেস বা বাক্সের সর্বোচ্চ মাপ ১০০ সেমি × ৬০ সেমি × ২৫ সেমি হতে হবে। এর চেয়ে বড় লাগেজ ব্রেক ভ্যান বা পার্সেল ভ্যানে বুক করতে হবে।

রেল কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত লাগেজ বুক করতে হলে নির্ধারিত হারের দেড় গুণ ফি দিতে হবে। তাই যাত্রার আগে লাগেজের ওজন মেপে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল, যাতে ভ্রমণের সময় কোনও সমস্যায় পড়তে না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.