প্রতিবারের মতো এবারও অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামান। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার আগামী ২২ জুন অর্থাৎ শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের নেতৃত্বে রয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠক।
জিএসটি কাউন্সিল সচিবালয়ের তরফে জানানো হচ্ছে, ‘‘জিএসটি কাউন্সিলের ৫৩ তম বৈঠক ২২ জুন, ২০২৪ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।’’
সূত্রে খবর পাওয়া গিয়েছে, এখনও কাউন্সিল সদস্যদের মধ্যে সভার আলোচ্যসূচি প্রচারিত হয়নি। লোকসভা ভোটের পর কাউন্সিলের প্রথম বৈঠক এটাই হবে।
প্রসঙ্গত, ৪ জুন ঘোষণা করা হয় লোকসভা নির্বাচনের ফলাফল এবং নতুন মোদী সরকারে ৯ জুন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে সীতারামন শপথ নেন। ২০২৩ সালের ৭ অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিলের ৫২তম বৈঠক অনুষ্ঠিত হয়।







