রাজনীতি

বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলল ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

লোকসভা নির্বাচনের আগে থেকে তৃণমূল প্রার্থী দেবকে বেলাগাম আক্রমণ করেই চলেছে বিজেপি প্রার্থী হীরণ। বারংবার তৃণমূল প্রার্থীর দিকে কটাক্ষ ছুড়ে দেওয়ার পরেও তিনি তার সৌজন্যতা বজায় রেখেছেন। তবে সব মিলিয়ে বলাই যায়, এবার ২৪ এর নির্বাচনের ঘাটাল লোকসভা কেন্দ্র অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এবার তৃণমূলের তারকা প্রার্থী ষড়যন্ত্র ও অভিযোগ করলে বিজেপি প্রার্থী ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

তৃণমূলে তারকা প্রার্থী দেব বর্তমানে বঙ্গ রাজনীতিতে চলছে তুমুল চর্চা। এবার ঘাটালের জনসভায় বিস্ফোরক অভিযোগ করলেন দীপক অধিকারী। একেবারে ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। তার দাবি গত ১০ থেকে ২০ দিনের মধ্যে অথবা তারপরে বিজেপির কোন এক দলীয় কর্মী খুন করবে বিজেপি। সেই খুনের দায় চাপানো হবে তৃণমূলের ওপর। এরকমই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের তারকা প্রার্থী। এই ঘটনা পুড়ে করতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দেব জানিয়েছেন, ‘‘বিজেপির যে প্রার্থী ও বিজেপি দল যে ভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য আমাদের কাছে খবর রয়েছে, কেশপুরে তারা কোনও একটা বড়ো ষড়যন্ত্র করেছে। নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। আমি আগে থেকে বলে রাখছি, এ রকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে ১০ বছর ধরে শান্তি রেখেছি। শান্তি রাখার চেষ্টা করেছি। আমি এই কথা আগাম জানিয়ে রাখলাম সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। হিরণ পাগল হয়ে গিয়েছে। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এই সব না বললে তো হেডলাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছে না! ওর দল ১০ বছরে কী করেছে, ও নিজে কী করেছে? গত দু’বছর ধরে এত কিছু বলে যাচ্ছে ও। খবর হচ্ছে বলে ও সাহসটা পাচ্ছে। আসলে মানুষ ওর সঙ্গে নেই। ওকে আমার শুভেচ্ছা রইল।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.