দেশ

আত্মঘাতী বোমারুরা ইসলামের একেকজন শহীদ ? দিল্লি বিস্ফোরণে মূল অভিযুক্ত উমরের ভিডিও বার্তা প্রকাশ্যে

সম্প্রতি দিল্লিতে , লালকেল্লার সামনে বিস্ফোরণে , কার্যত হুলুস্থুল পরে গিয়েছিল গোটা দেশে । এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় প্রায় ১৫ জনের । মূল অভিযুক্ত চিকিৎসক উমর মহম্মদ তথা উমর-উন-নবিও মারা যান । তবে এবার বিস্ফোরণে ঘটনার প্রায় ১ সপ্তাহ পর , প্রকাশ্যে এসেছে , তার একটি ভিডিও । যেখানে আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজ কি ভাবে , সে বিষয়ই বলতে দেখা গিয়েছে উমরকে । অনুমান , রাজধানী বিস্ফোরণের আগেই , এই ভিডিও বার্তা রেকর্ড করেছিলেন তিনি ।

এই ভিডিও তে দেখা যায় , পরনে কালো টিশার্ট , মুখে একগাল দাড়ি নিয়ে সুঠাম চেহারার উমার ফারাক বোঝাচ্ছেন বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী বোমার মাঝে । কেন আত্মঘাতী বোমারু বানানো হয় , সেবিষয়েও ব্যাখ্যা দেন উমর । তার কথায় , এই আত্মঘাতী বোমারুরা ইসলামের একেকজন শহীদ । সম্পূর্ণ বিশুদ্ধ ইংরেজি উচ্চারণে এই বার্তা দেন উমর ।

উমরকে এই ভিডিও বার্তায় বলতে শোনা যায় , “যখন কোনও ব্যক্তি এটা মেনে নেন যে, তাঁর মৃত্যু একটি নিশ্চিত সময় ও স্থানে হবে, তখন তাঁকে একটি ভয়ানক মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তখন তিনি এটাই মেনে চলেন যে, মৃত্যুই তাঁর একমাত্র লক্ষ্য।” পাশাপাশি ”আত্মঘাতী বোমারু বা হামলা নিয়ে ভুল ধারণা সমাজের” , এই বার্তাও দিতে দেখা যায় উমরকে ।

উল্লেখ্য , উমরের এই ভিডিও বার্তা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে , ইসলামে আত্মহত্যা তো ‘ হারাম ‘ । তারপরেও কেন আত্মঘাতী বোমারু দের নিয়ে ইসলামের দোহাই দেওয়া হচ্ছে ? যেখানে ড. উমর মহম্মদের মতো শিক্ষিত ব্যক্তিরা মানব কল্যাণের জন্য কাজ করতে পারেন , সেখানে কেনো তারা সন্ত্রাসের পথে হাঁটছেন !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.