গত বছর মহিলা কুস্তিগীরদের হেনস্থার অভিযোগে ওঠে বিজেপি এমপি ব্রিজভূষনের বিরুদ্ধে। সেই ব্রিকভূষণের ছেলেকেই লোকসভা ভোটে টিকিট দিয়েছে বিজেপি। এই খবরে হতাশ ভারতীয় কুস্তিগীররা। এ বিষয়ে অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, ‘ বিজেপির এই সিদ্ধান্তে হেরে গেলো দেশের মেয়েরা, জয় হল হেনস্তাকারী ব্রিজভুষণের।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে ব্রিজভূষণের পুত্র করণ ভুষন সিং কে প্রার্থী করা হয়েছে। ব্রিজভুষন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন।তাকেই টিকিট দিতে চেয়েছিল গেরুয়া শিবির, তবে তার বিরুদ্ধে যৌণ হেনস্থার মামলা থাকায় দলের অন্দরেই একটা দ্বিমত তৈরি হয়। আদালতের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি , ব্রিজভূষণ নির্দোষ প্রমাণিত হয়নি। তাই শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের টিকিট তার ছেলে করণভূষণ সিং কেই দিয়েছে গেরুয়া শিবির।







