কলকাতা

‘১৫ জুনের মধ্যে বাড়ি খালি করতে হবে’, পুলিসকে ‘টাস্ক ফোর্স’ গঠনের নির্দেশ হাইকোর্টের

শহর জুড়ে অবস্থিত একাধিক বেআইনি নির্মাণ। তাও সেগুলো নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? প্রশ্ন বারবার প্রকাশ্যে এনেছে উচ্চ আদালত। গার্ডেনরিচে বাড়ি ভাঙার পর যে জনস্বার্থ মামলা হয়, তাতে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

কলকাতা পুরনিগম যদি বেআইনি বাড়ি ভাঙতে সমর্থ না হয়, তবে এবার কলকাতা পুলিসের সাহায্য নিতে পারবে।

বিশেষভাবে উল্লেখ্য, গার্ডেনরিচকাণ্ডের বজেরে পৌরসভার রিপোর্ট দাখিল হয়। পুরসভার রিপোর্ট অনুযায়ী, সমস্ত বাড়িগুলোই বেআইনিভাবে নির্মিত। সেগুলো ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই বাড়িগুলোতে বেআইনিভাবে থেকে যাওয়া বাসিন্দাদের কারণে বাড়ি ভাঙা যাচ্ছে না। এহেন পরিস্থিতে বাড়িগুলো খালি করার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা জরুরি।

বাসিন্দাদের বাড়ি খালি করার জন্য সর্বাধিক ১৫ জুন পর্যন্ত সময় দেওয়া যাবে, এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.