দীর্ঘ 27 বছর পর ভারত বর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনে ৩৩% মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার পর সারা দেশব্যাপী আনন্দে মাতোয়ারা বিভিন্ন সমাজের মহিলারা। তারা এই বিলকে সমর্থন জানিয়েছে, মহিলাদের সুরক্ষার ব্যাপারে আরও বেশি করে এই বিলের কথা বলা হয়েছে।
সেইমতো আজ রাজ্য বিজেপি দপ্তরে রাজ্য মহিলা মোর্চা সভাপতি ফাল্গুনী পাত্রের তত্ত্বাবধানে এই মহিলা বিল সংরক্ষণের সমর্থনে উল্লাসে মতোয়ারা হয়। মোদিজীর ছবি নিয়ে ঢাক বাজিয়ে দলীয় পতাকা হাতে উচ্ছাস দেখা গেল। করলে
মোদীজি কে লাড্ডু খাইয়ে এবং এই বিল ভারতবর্ষের নারীদের আরও সুরক্ষিত করবে বলে তারা জানান। এই বিলের কৃতিত্ব শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তথা ভারতীয় জনতা পার্টির। কারন বিগত দিনে যেসব প্রধানমন্ত্রী ছিলেন তারা এই বিলটা নিয়ে তৎপর হয়নি। কিন্তু মোদির এই ১২ বছরের যে সাফল্যের খতিয়ান, তার মধ্যে এটি একটি অন্যতম বলে জানান বিজেপির মহিলা নেতৃত্ব।







